• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আগামী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা, চমক হতে পারেন নতুন মুখ সিলেটের জকিগঞ্জ থানার ওসি রাজ্জাকের মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান: ১৫ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার ০১ জন! কুলাউড়ায় শি’শু সন্তানসহ এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীতে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ সিলেটের কানাইঘাটে গ্রাম বাসীর ধাওয়া খেয়ে বস্তাভরা মাদক ফেলে পালিয়েছেন মাদক ব্যবসায়ী সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত জকিগঞ্জ ৩ নং কাজলসার ইউনিয়ন সহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাবেদ চৌধুরী কানাইঘাট-জকিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী পুত্র প্রকৌশলী রনি সরোয়ার চৌধুরী চাদপুরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান জকিগঞ্জে আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার

বাংলাদেশের স্বস্তির খবর, এশিয়া কাপে আফগান দলে নেই টাইগারদের ‘আতঙ্ক’

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

এশিয়া কাপ সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে তালিকায় নেই একজন গুরুত্বপূর্ণ নাম—মুজিব-উর রহমান। বাংলাদেশের বিপক্ষে নিয়মিত সাফল্য পাওয়া এই স্পিনারের অনুপস্থিতি কিছুটা স্বস্তি এনে দিচ্ছে টাইগারদের জন্য।

এশিয়া কাপ ও আগাম প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। মুজিবের পাশাপাশি বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার নাজিবউল্লাহ জাদরানও।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে মুজিবের রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। ৯ ম্যাচে ১৩ উইকেট, ইকোনমি রেট মাত্র ৫.২৫। তার বৈচিত্র্যময় স্পিনে বারবারই বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সেক্ষেত্রে মুজিবের না থাকাটা নিঃসন্দেহে লিটন-শান্তদের জন্য বড় এক স্বস্তির খবর।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অংশ নেবেন দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পে। এরপরই ঘোষিত হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল। যদি তাতে মুজিব জায়গা না পান, তবে এশিয়া কাপে তার বিরুদ্ধে খেলতে হবে না বাংলাদেশকে।

ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ২৯ আগস্ট, শারজায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। অংশগ্রহণকারী অন্য দল হচ্ছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ‘বি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। এই টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজটিকে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছে অংশগ্রহণকারী দলগুলো।

আফগানিস্তানের প্রাথমিক দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোতি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এ এম গজনফর, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd