• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীতে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ সিলেটের কানাইঘাটে গ্রাম বাসীর ধাওয়া খেয়ে বস্তাভরা মাদক ফেলে পালিয়েছেন মাদক ব্যবসায়ী সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত জকিগঞ্জ ৩ নং কাজলসার ইউনিয়ন সহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাবেদ চৌধুরী কানাইঘাট-জকিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী পুত্র প্রকৌশলী রনি সরোয়ার চৌধুরী চাদপুরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান জকিগঞ্জে আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার জুলাইয়ে সন্ত্রাসী কর্মকান্ডের নেতৃত্বে লিপ্ত থাকার অভিযোগে ছাত্রলীগের ক্যাডার সুদিপ্ত শর্মাকে খুঁজছে পুলিশ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীতে ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক -: সিলেটের জকিগঞ্জে জনসেবামূলক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বালাউট ছাহেব বাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার কাজলার ইউনিয়নের রতনগঞ্জস্থ বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

আল্লামা বালাউটি ছাহেব বাড়ির উদ্যোগে সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর সার্বিক সহযোগিতায় জকিগঞ্জের বিভিন্ন স্থানে মোট ৬টি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয় এবং সেলাই মেশিন বিতরণ করা হয়, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বালাউট দারুল কোরআন মাদ্রাসার পরিচালক,মাওলানা মাহবুবুর রহমান ছাহেব জাদায়ে বালাউটি, আরোও উপস্থিত ছিলেন ফাউন্ডেশন বিয়ানীবাজার-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল আহমদ, সেক্রেটারি মো. আনিসুর রহমান, মাওলানা মাশুকুর রহমান মারুফ বালাউটি, ইতালি প্রবাসী শামীম আহমদ লুকুন, সেলাই প্রশিক্ষক ও আলোর দিশারী ইসলামী যুব সংঘটনের প্রতিষ্ঠাতা,ছাদেক আহমদ তালুকদার, কাজলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, দুবাই প্রবাসী সুজেল আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, উপজেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসেন আইমান, মাওলানা আব্দুল হালিম, প্রবাসী নেতা সুলাইমান আহমদ, হাফিজ জসিম উদ্দিন, হাফিজ আনসার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজার-এর এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় করেন,
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd