• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে গ্রাম বাসীর ধাওয়া খেয়ে বস্তাভরা মাদক ফেলে পালিয়েছেন মাদক ব্যবসায়ী সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত জকিগঞ্জ ৩ নং কাজলসার ইউনিয়ন সহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাবেদ চৌধুরী কানাইঘাট-জকিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী পুত্র প্রকৌশলী রনি সরোয়ার চৌধুরী চাদপুরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান জকিগঞ্জে আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার নিষিদ্ধ ঘোষিত সংঘটনের ছাত্রলীগ সহ সভাপতি হাসিবুল ইহসানকে খুজছে পুলিশ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে

সিলেটের কানাইঘাটে গ্রাম বাসীর ধাওয়া খেয়ে বস্তাভরা মাদক ফেলে পালিয়েছেন মাদক ব্যবসায়ী

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পোস্ট- সিলেটের কানাইঘাট কু’খ্যা’ত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী এখন ও ধরাছোঁয়ার বাইরে।ধৃত মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী গতকাল রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় মাদকের চালান নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ও গ্রামবাসী  তাকে ধাওয়া করে একপর্যায়ে সে বস্তাভরা ভারতীয় অবৈধ মাদক ফেলে পালিয়ে যায়,খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ এসব মাদক উদ্ধার করে কানাইঘাট থানায় নিয়ে আসে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী ইয়াছিন আলী কানাইঘাট উপজেলার ৩ নং দিঘিরপার ইউনিয়নের পূর্ব দপনগর এলাকার বাসিন্দা।

তিনি মৃত ইলিয়াস আলীর ছেলে। স্থানীয়রা জানান দীর্ঘদিন থেকে ইয়াছিন আলী এলাকায় মাদকের রাজত্ব কায়েম করে চলছেন,সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক ও অবৈধ চোরাচালানের একটি  সিন্ডিকেট গড়ে তুলেছেন। প্রতিবাদ করলে হামলা ও মিথ্যা মামলার ভয় দেখান।মাদক ব্যবসায়ী  ইয়াছিনের উপর কানাইঘাট সহ বিভিন্ন থানায় একাধিক মামলায় রয়েছে,স্থানীয় এক বাসিন্দা জানান ঢাকার একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাভোগ করে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে আরো বেপরোয়া হয়ে উঠেন।আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা যাতে পুলিশ আসলে গোপন রাস্তা দিয়ে সটকে পড়তে পারেন।

ইয়াছিন আলীর বিরুদ্ধে বিজিবি উপর হামলার অভিযোগে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান,ইয়াছিন আলী কানাইঘাটে মাদক ও চোরাচালানের এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন,তার সাথে প্রশাসনের কতিপয় অসাধু কারো হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd