নিজস্ব প্রতিবেদক : চাদপুরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬ খ্রি.) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির এর পক্ষ থেকে উক্ত উপহার সামগ্রী প্রদান করেন মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর।
এসময় উপস্থিত ছিলেন জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।